ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: আগামী ২৯ জানুয়ারী রাজ্য জুড়ে ৫ লক্ষ বাংলা আবাস যোজনার বাড়ি দেওয়ার কর্মসূচীর অঙ্গ হিসাবে পূর্ব বর্ধমানের ২৩টি ব্লকেও একইসঙ্গে এই কর্মসূচী পালিত হবে। নেতাজী ইণ্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী সরাসরি ঐদিন উপভোক্তাদের হাতে বাংলা আবাস যোজনার কাগজ তুলে দেবেন।
সোমবার বর্ধমান জেলার উন্নয়ন সংক্রান্ত বৈঠকের শেষে বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু জানিয়েছেন,জেলার ৩টি ব্লকের এক হাজার উপভোক্তাও মুখ্যমন্ত্রীর হাত থেকে এই সুবিধা গ্রহণ করবেন। এছাড়াও পূর্ব বর্ধমান জেলার প্রতিটি ব্লকে একই সাথে এই কর্মসূচি পালনের পাশাপাশি ৫০ হাজার উপভোক্তার হাতে এই বাংলা আবাস যোজনার কাগজ তুলে দেওয়া হবে।
সভাধিপতি জানিয়েছেন,এব্যাপারে সবকটি ব্লককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন,জেলার মঙ্গলকোট, জামালপুর এলাকায় বাংলা আবাস যোজনার উপভোক্তাদের সংখ্যা বেশি থাকায় এই ব্লকগুলি থেকে বাছাই করা ১ হাজার উপভোক্তাকে কলকাতায় পাঠানো হচ্ছে। ২৯তারিখ এই কর্মসূচি উপলক্ষে প্রতিটি ব্লকে কমপক্ষে ১০হাজার মানুষের জমায়েত করার নির্দেশও দেওয়া হয়েছে বলে সভাধিপতি এদিন জানিয়েছেন।

ছবি - সুরজ প্রসাদ