Headlines
Loading...
জাতীয় ও আন্তর্জাতিক প্রতিনিধিদের মাঝে শর্ট ফিল্মের ভাবনা তুলে ধরার  আমন্ত্রন বর্ধমানের ছেলের

জাতীয় ও আন্তর্জাতিক প্রতিনিধিদের মাঝে শর্ট ফিল্মের ভাবনা তুলে ধরার আমন্ত্রন বর্ধমানের ছেলের

ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্কঃ ইচ্ছা,মনের জোর ও ভালো কিছু করার সাহস হয়ত পৌঁছে দেয় স্বপ্নের লক্ষে ৷ মাত্র ছয় দিন আগে কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে তার ছবি 'সাইলেন্ট অনার' ৷ তার ঘোর কাটতে না কাটতেই হাতে এসে পৌঁছাল মুম্বাইয়ের ইয়েস ফাউন্ডেশনের আমন্ত্রন ৷ কলকাতায় এই সংগঠন শুক্রুবার জমকালো এক অনুষ্টানে র্শট ফিল্ম বিষয়ে ভাবনা ও তার প্রয়োজনিয়তা নিয়ে বক্তব্য রাখার সুযোগ দিলো বর্ধমানের লোকো কলোনির ছেলে কেকে মল্লিক কে ৷ গত বছর মুম্বাইয়ে এই সংগঠনের র্শট ফ্লিম কম্পিটিশনে অংশ নিয়ে সন্মানও পায় বর্ধমানের এই ছেলে। মুম্বাইয়ের ওই অনুষ্ঠানে হাজির হয়ে কাছ থেকে কেকে দেখেছিলেন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী তথা ফিল্ম নির্দেশক শাবানা আজমী, পরিচালক ওমপ্রকাশ মেহেরা , বিদ্যা বালন সহ একঝাঁক তারকাকে ৷ সুযোগ পেয়েছিলেন প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগলের ক্লাশে অংশ নেওয়ার ৷ এবার হঠাৎ তাঁদেরই আমন্ত্রন পেলেন বর্ধমানের এই চিত্র পরিচালক ৷

কেকে জানালেন,সংগঠনের সি ই ও প্রেরনা লাঙ্গারের আমন্ত্রন পেয়ে কিছুটা চমকে ওঠেন তিনি ৷ কর্ম জীবনে প্রতিষ্টিত বাংলা দৌনিকের ক্রীড়া সাংবাদিক রোজই অনেক মানুষের সফলতার কাহিনি তুলে ধরেন খেলার পাতায়। অথচ অনেকেই জানেন না তার তৈরী ফিল্ম ইতিমধ্যেই পাঁচ -পাঁচটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সন্মান অর্জন করেছে। গত বছর ভারত সরকারের স্বচ্ছ ভারত শর্ট ফিল্ম কম্পিটিশন থেকে মিলেছে 'অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স ' ৷ ছবি নিয়ে পড়াশোনা করেছেন রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে, ফিল্ম স্টাডিজের পাঠ শেষ করেছেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়া থেকে। রাজ্য যুব কেন্দ্র থেকে শেষ করেছেন ক্যামেরা নিয়ে কোর্স ৷ আর আমেরিকার রেনডেন্স একাডেমি থেকে সদ্য শেষ করেছেন 'মাষ্টারস ইন ফিল্মস'। মিলেছে রাজ্য সরকারের নন্দনের লাইব্রেরী ব্যবহারের আজীবন সদস্য পদ ৷ 

ফোকাস বেঙ্গলের প্রতিনিধির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জানিয়ে দিলেন তার ও তার সমস্ত ছবির ভিডিও সম্পাদক সৌভিকের ছবি ' সাইলেন্ট অনার ' এপ্রিলে দেখানো হতে চলেছে লক্ষ্নৌ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে ৷ এসেও গেছে  আমন্ত্রন ৷ কেকে জানালেন,আপাতত ইয়েস ফাউন্ডেশনের মতো সংগঠনের প্রতিনিধিদের সামনে তিনি তুলে ধতে চান তার কাজের বিষয় ও ভাবনা।এগিয়ে চলার  কথা ৷ তিনি বলতে চান - লক্ষ সঠিক থাকলে সফলতা আসবেই ৷ নাচ গান বা বিনোদনের ছবি নয়,  কেকের গল্পে উঠে আসবে রোজকার জীবনেরই বাস্তব ছবি ৷ রোজই প্রতিটি মানুষের মধ্যে তৈরি হয় স্বপ্ন, কেউ তা সফল করে তোলে,আবার অনেকেই তা পারে না ৷ তবু লড়াইটা যেন থেকেই যায় ৷ 
চলচ্চিত্র নির্মান ব্যয়বহুল হলেও কেকে মল্লিক ও তার সহকারি সৌভিক দাস এখনোও কোন মানুষের থেকে কোন অর্থ সাহায্য নেননি ৷ কেকে মনে করেন, স্বল্প বাজেটের ছবিও যে আন্তর্জাতিক সন্মান এনে দিতে পারে তা তারা আবার প্রমান করবেন। সেই লক্ষ্যেই অবিচল তাঁরা। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});