ফোকাস বেঙ্গল নিউজ ডেস্কঃতেলের দাম আকাশ ছোঁয়া হল। ২০১৪-র অগাস্টের পর এই প্রথম রেকর্ড ছুঁল পেট্রল-ডিজেলের দাম। মঙ্গলবার থেকে দিল্লি, কলকাতা, মুম্বই, চেন্নাইতে পেট্রোলের দাম বেড়েছে ৯ পয়সা প্রতি লিটার। ডিজেলের দাম বেড়েছে ১৪ থেকে ১৬ পয়সা প্রতি লিটার। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হল ৭৩ টাকা ৯১ পয়সা, মুম্বইতে ৭৯ টাকা ৬ পয়সা,দিল্লিতে ৭১ টাকা ২৭ পয়সা ও চেন্নাইতে ৭৩ টাকা ৮০ পয়সা। দিল্লিতে ডিজেলের দাম হল ৬১ টাকা ৮৮ পয়সা।
আজ, মঙ্গলবার সকাল ৬টা থেকে এই দাম কার্যকর হয়েছে। ‘ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন’-জানিয়েছে , আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়াতেই এই মূল্যবৃদ্ধি। বর্তমানে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ৭০ ডলার প্রতি ব্যারেল।
উল্লেখ্য,কলকাতায় ২০১৫-র জুলাই মাসের পর তেলের এটাই সর্বাধিক দাম।