Headlines
Loading...
মন্তেশ্বরে বোমা ফেটে জখম ১২বছরের কিশোর,উত্তেজনা।

মন্তেশ্বরে বোমা ফেটে জখম ১২বছরের কিশোর,উত্তেজনা।

ফোকাস বেঙ্গল নিউজ ডেস্কঃ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের ধেনুয়া গ্রামে বোমা ফেটে গুরুতর জখম হল আরিফ শেখ (১২)নামে এক কিশোর। সোমবার সন্ধ্যায় এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।কি ভাবে এই ঘটনা ঘটলো পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধেনুয়া গ্রামের বাসিন্দা আরিফ আগুন পোহানোর সময় পাশেই খড়ের মধ্যে থাকা বোমা ফেটে যায়। এই ঘটনায় আরো কয়েকজনের  আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। আহত আরিফ শেখকে চিকিৎসার জন্য প্রথমে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় পাঠানো হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে।  
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});