Headlines
Loading...
অবশেষে মেমারীতে রেলওয়ে ওভারব্রীজের অনুমোদন কেন্দ্র ও রাজ্যের, বরাদ্দ ৩৬৫ কোটি।

অবশেষে মেমারীতে রেলওয়ে ওভারব্রীজের অনুমোদন কেন্দ্র ও রাজ্যের, বরাদ্দ ৩৬৫ কোটি।


ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারী : অবশেষে দীর্ঘদিনের দাবী পূরণ হতে চলেছে মেমারীবাসীর। পুরনো জিটিরোডের ওপর মেমারী ষ্টেশন লাগোয়া ওভারব্রীজ তৈরির জন্য সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। কার্যত মেমারীর তৃণমূল বিধায়ক নার্গিস বেগমের লাগাতার চেষ্টায় এই সাফল্য পাওয়ায় এখন খুশির হাওয়া শহর জুড়ে।
নার্গিস বেগম জানিয়েছেন,ইতিমধ্যেই তাঁর প্রস্তাবে সিলমোহর দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। কেন্দ্র সরকারের সড়ক পরিবহণ দপ্তর ৩৬৫ কোটি ৯৪ লক্ষ টাকার এই রেলওয়ে ওভারব্রীজের বিষয়টির অনুমোদন দিয়ে রাজ্যকে পাঠিয়ে দিয়েছে। উল্লেখ্য, মোট বরাদ্দকৃত অর্থের মধ্যে রাজ্য সরকারকে অ্যাপ্রোচ রোডের জন্য দিতে হবে ৬২ কোটি ৬১ লক্ষ টাকা।
নার্গিস বেগম জানিয়েছেন, এব্যাপারে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ওই আর্থিক অনুমোদন দিয়েছেন। ফলে খুব শীঘ্রই মেমারীবাসীর দীর্ঘদিনের রেলওয়ে ওভারব্রিজের দাবী পূরণ হতে চলেছে। বিশেষত, আগামী পঞ্চায়েত নির্বাচনের মুখে রেলওয়ে ওভারব্রীজের এই অনুমোদনের ঘটনায় উল্লসিত ঘাসফুল শিবিরও।
প্রসঙ্গত উল্লেখ্য, বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই মেমারীতে রেল লাইনের ওপর ওভারব্রীজ নির্মাণের এলাকাবাসীর দাবীর প্রতি নার্গিস বেগম বিধানসভায় বারবার প্রসঙ্গ উত্থাপন করেছেন। অবশেষে তাঁর সেই দাবী মেনেই কেন্দ্র সরকারের সড়ক পরিবহণ দপ্তর অনুমোদন দেওয়ায় এলাকাবাসী দীর্ঘদিনের যানজট যন্ত্রনা থেকে মুক্তি পেতে চলেছে বলেই মনে করা হচ্ছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});