Headlines
Loading...
বর্ধমানে এক বাংলাদেশী বন্দীর মৃত্যু হল হাসপাতালের পুলিশ সেলে।

বর্ধমানে এক বাংলাদেশী বন্দীর মৃত্যু হল হাসপাতালের পুলিশ সেলে।

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: দুর্গাপুর সংশোধনাগারের এক বাংলাদেশী বিচারাধীন বন্দীর মৃত্যুর ঘটনা ঘটল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ সেলে।পুলিশ জানিয়েছে, মৃতের নাম বাদশা শেখ, বয়স ২৫।বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা।
২০১৪ সালের ১৮ই অক্টোবর পানাগড় এয়ারবেসে অনুপ্রবেশের দায়ে তাকে গ্রেপ্তার করে কাঁকসা থানার পুলিশ । বিচার চলাকালীন তাকে রাখা হয় দুর্গাপুরের সংশোধনাগারে । গত ১২ই জানুয়ারী বাদশা সেখ হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু অবস্থার অবনতি হওয়ায় দুর্গাপুর সংশোধনাগার কতৃপক্ষ যোগাযোগ করে বর্ধমান সেন্ট্রাল সংশোধনাগার কতৃপক্ষের সাথে । ১৪ই জানুয়ারী আসামীকে পাঠান হয় বর্ধমান সংশোধনাগারে । সেদিনই তাকে ভর্তি করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজে । ১৫ই জানুয়ারী রাত ৯.১৫ নাগাদ মৃত্যু হয় বাদশা শেখের ।
বর্ধমান সংশোধনাগারের সুপার শুভেন্দু কৃষ্ণ ঘোষ জানান যে ইতিমধ্যেই বাংলাদেশ হাইকমিশনারকে বিষয়টি জানান হয়েছে , হাইকমিশনারের মাধ্যমে পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে । সংশোধনাগার সুত্রে জানা গেছে বিচারাধীন বন্দী বাদশা শেখ মানসিক ভারসাম্যহীন ছিল । সোমবার রাত্রে তাকে খাবার দেওয়া হলেও সে তা খায়নি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});