Headlines
Loading...
গুড়ের দাম বৃদ্ধিতে এবছর আশার আলো দেখছেন কাটোয়ার আখ চাষীরা

গুড়ের দাম বৃদ্ধিতে এবছর আশার আলো দেখছেন কাটোয়ার আখ চাষীরা


ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়া:গুড়ের দাম বৃদ্ধিতে মুখে হাসি দেখা গেল কাটোয়ার আখচাষীদের।এ বছর আখের ফলন কম।তবে দাম বেড়েছে গুড়ের।ফলে লোকসানের ভয় তেমন থাকছে না বলে মনে করেছেন আখচাষীরা।পূর্ব-বর্ধমানের কাটোয়ার বিভিন্ন জমিতে এখন আখ কাটার কাজ চলছে জোরকদমে।মাঠ থেকে আখ কেটে নিয়ে এসে মেশিনে আখ পেষাই করে রস বার করে বড় বড় কড়াইয়ে আগুনের জ্বাল দিয়ে গুড় তৈরির কাজ চলছে জোরকদমে।

পূর্ব-বর্ধমানের কাটোয়ার শ্রীবাটী গ্রাম পঞ্চায়েতের চাণ্ডুলী গ্রামে গুড় তৈরির কাজে ব্যস্ততার ফাঁকেই চাষী ফল পাল,দেবনারায়ণ পাল,মাণিক পাল,কপিল পাল,শিশির পাল,পরেশ পাল ও দীলিপ মাঝি জানালেন,এবছর আখের ফলন অনেকটাই কম হয়েছে।ফলন কম হওয়ায় স্বভাবতই বেড়েছে গুড়ের দাম।


স্থানীয় চাষী ফল পাল জানান,আখ থেকে গুড় তৈরি করতে লাগে ১টি মেশিন,চারটে বড় বড় কড়াই ও ১০জন লোক। গুড় চাষী দেবনারায়ণ পাল বলেন,গত বছর গুড়ের দাম ছিল কুইণ্টাল প্রতি চার হাজার টাকা।এবছর সেখানে দাম কুইণ্টাল প্রতি পাঁচ হাজার টাকা। স্থানীয় চাষী মাণিক পাল জানান,ফাল্গুন -চৈত্র এই দুই মাস এখানে গুড় তৈরির কাজ চলে। এছাড়াও কাটোয়া ২ব্লকের নন্দীগ্রামেও চলছে আখ থেকে গুড় তৈরির কাজ। স্থানীয় চাষী নব মালিক,গোপাল বাগ প্রমুখরা জানালেন,গত বছরের তুলনায় এবছর গুড়ের ভাল দাম পাওয়া যাবে বলেই আশা করছেন তারা। 

উল্লেখ্য,চাণ্ডুলী গ্রাম ছাড়াও পাশ্ববর্তী জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাশ, মুস্থূলী ও আমডাঙ্গা গ্রামের চাষীরা আখ গরুর গাড়ি বা ট্রাক্টর করে নিয়ে এসে গুড় তৈরি করে নিয়ে যায়। আখের ফলন কম হওয়ায় গত বছর থেকে এবছর গুড়ের দাম বেশি বলে আর লোকসানের মুখ দেখতে হবে না বলে আশা আখ চাষীদের।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});