ফোকাস বেঙ্গল ডেস্কঃ বিহারে ভেঙে গেল জেডিইউ-আরজেডি জোট। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার। বুধবার বিকেলেই রাজ্যপালের কাছে গিয়ে তিনি ইস্তফা দেন। ইস্তফা দিয়ে নীতিশ জানিয়েছেন, যতটা সম্ভব জোট সরকারের ধর্ম পালন করেছি । বিহারের উন্নতির জন্য সবরকম চেষ্টা চালিয়েছি।
লালু-নীতিশের এই জোট ভাঙার ফলে বিহারের রাজনীতিতে নতুন সমীকরণ আসার সম্ভাবনা তৈরী হলো বলে ওয়াকিবহল মহল মনে করছে । ২০১৫-র নভেম্বরে লালু-নীতিশের জোট বিহারে বিজেপিকে হারিয়েছিল। এদিনের এই ইস্তফার ফলে প্রায় দু’বছরের এই রাজনৈতিক সমীকরণের ইতি ঘটল।