Headlines
Loading...
ডিভিসির ছাড়া জলে বহু সেচখাল প্লাবিত। জলছবি।

ডিভিসির ছাড়া জলে বহু সেচখাল প্লাবিত। জলছবি।


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান : ডিভিসির ছাড়া জলে এখন ফুঁসছে সেচখালগুলি। সেচখাল ছাপিয়ে জল গ্রামে ঢুকে পড়েছে। পূর্ব বর্ধমানের রায়ানার উচিৎপুর,গুনুর,আনগুনা,অমরপুর সহ একাধিক গ্রাম কার্যত প্লাবিত। জল উঠে পড়েছে বর্ধমান জামালপুর রুটে গুনুর এলাকায় রাস্তার উপরেও। বিপদ মাথায় নিয়ে কোনোরকমে যাতায়াত করছেন স্থানীয়রা।
মূল সড়কপথের  থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে একাধিক গ্রাম। 
এলাকাবাসীর  অভিযোগ এটা প্রতি বছরের সমস্যা। প্রশাসনকে জানিয়েও সুরাহা হয় না।অবিলম্বে নিচু এলাকাগুলির জন্য ত্রানশিবির খোলার দাবী জানিয়েছেন তারা।যে হরে জল বাড়ছে অবিলম্বে প্রশাসন ব্যবস্থা না নিলে ভেসে যাবে গোটা গ্রাম। এখন এই আতঙ্কেই রাত কাটাচ্ছে এলাকার মানুষজন। 
                                             ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});