Headlines
Loading...
পুরুলিয়াতে এসে ডিএম,এসপি কে তীব্র ভাষায় কটাক্ষ মুকুলের

পুরুলিয়াতে এসে ডিএম,এসপি কে তীব্র ভাষায় কটাক্ষ মুকুলের



ফোকাস বেঙ্গল ডেস্ক,পুরুলিয়াঃ "অলোকেশ প্রসাদ রায় আপনি হচ্ছেন জেলাশাসকের কলঙ্ক।কেন্দ্র সরকারকে অনুরোধ করুন আপনার জেলাকে যেন উপদ্রব জেলা হিসেবে ঘোষণা করা হয়।" গনতন্ত্র বাঁচানোর লক্ষ্যে পুরুলিয়ার বলরামপুরের বাসস্ট্যান্ডে বিজেপি-র আয়োজিত এক জনসভায় যোগ দিতে এসে এবার পুরুলিয়া জেলাশাসককে এমনই ভাষায় তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য নেতা মুকুল রায়।

জেলা শাসকের সঙ্গে সঙ্গে এদিন তিনি জেলা পুলিশ সুপার আকাশ মাঘারিয়াকেও কটাক্ষ করতে ছাড়েননি। পুলিশ সুপার আকাশ মাঘারিয়াকে কটাক্ষ করে বলেন, "কয়লা,কাঠ,বালি মাফিয়াদের কাছে তোলা নিয়ে পুলিশ সুপার ভাইপোকে পাঠাচ্ছেন। এতো তাবেদারী কিসের? আপনাকে তো আরও ৩০ বছর চাকুরী করতে হবে। আর মমতা ব্যানার্জীর সরকার আর মাত্র ৪ বছর তারপরই শেষ।তারপর আপনি কোথায় যাবেন। পরে তিনি কংগ্রেস সরকারকেও একহাত নেন। মুকুল রায় বলেন, আজকে কংগ্রেস মোদী সরকারের গাফিলতির প্রশ্ন তুলছেন। আজকে ৭০ বছর ধরে কি করলো কংগ্রেস আগে তার জবাব দিক কংগ্রেস ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});