ফোকাস বেঙ্গল ডেস্কঃ প্রবল প্রতিবন্ধকতা কাটিয়ে পূর্ব বর্ধমান জেলার কালনার প্রতিভাবান সাঁতারু সায়নী দাস আজ ভোরে[ ভারতীয় সময়] ইংলিশ চ্যানেল জয় করল।
কালনা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বারুইপুর -এর বাসিন্দা,পেশায় কল্যানপুর প্রাথমিক বিদ্যালয় এর প্রাথমিক শিক্ষক রাধেশ্যাম দাসের মেয়ে সায়নী । গত ৭ জুলাই এখান থেকে যাত্রা শুরু করেন তাঁরা।পরের দিন লন্ডন পৌঁছেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলন শুরু করে সায়নী। ২৫ জুলাই বিকেলে জলে নেমে আজ ভোর অর্থাৎ লন্ডনের ৩টে নাগাদ ইংলিশ চ্যানেল জয়ের কৃতিত্ব অর্জন করে সে। প্রায় চল্লিশ কিমি জলপথ তাকে অতিক্রম করতে হয়েছে বলে লন্ডন থেকে টেলিফোনে রাধেশ্যাম বাবু জানিয়েছেন।
ছবিতে পরিবারের সঙ্গে মাঝে সায়নী।
