ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া : বাঁকুড়ার ওন্দা থানার কাছে হেলমেট চেকিং করার সময় হেলমেটহীন বাইক আরোহীকে পুলিশ ধরতে গেলে দূর্ঘটনায় আহত হলেন তিন ব্যাক্তি। ঘটনার পরই এলাকায় উত্তেজিত জনতার পথ অবরোধ করে । পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে লাটিচার্জ করে পথ অবরোধ তুলে দেয়। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।
জানা গেছে, ওন্দা থানার কাছে সকাল থেকে হেলমেট চেকিং চলছিল। সেই সময় একটি বাইকে তিন জন চেপে আসছিল।এক জনের মাথায় হেলমেট থাকলেও বাকি দের হেলমেট না থাকায় কর্তব্যরত সিভিক ভোলাটিয়াররা বাইকটি আটক করার চেষ্টা করে। দ্রুতগতিতে বেরিয়ে যাওয়ার সময় বাইকটি একটি গাড়ির নিচে পড়ে যায়।বাইকে সওয়ার তিন জনই গুরুতর জখম হয়।তাদেরকে উদ্ধার করে বাঁকুড়া মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

