Headlines
Loading...
প্রবল বৃষ্টি জেরে জামুড়িয়ার কেন্দা খনিতে ধস,আতঙ্ক।

প্রবল বৃষ্টি জেরে জামুড়িয়ার কেন্দা খনিতে ধস,আতঙ্ক।

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামুড়িয়া : পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার কেন্দা খনি এলাকায় বিপজ্জনক ধস। প্রবল বৃষ্টির জেরে ফাটল থেকে বেরিয়ে আসছে আগুন। প্রবল বর্ষণের জেরে ধসের গভীরতা যত বেড়েছে, ততই তীব্র হয়েছে মাটির নিচে থেকে বেরিয়ে আসা  আগুনের লেলিহান।বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। গত শনিবার প্রবল বৃষ্টির জেরে কেন্দার গোয়ালাপাড়া একাংশে ধ্বস  নামে। অন্যদিকে ৩ নম্বর এলাকায় ইসিএলের পরিত্যক্ত খোলামুখ খনি থেকে আগুন ও বিষাক্ত ধোঁয়া বের হতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে । সমগ্র এলাকায় ছড়িয়ে পড়েছে বিষাক্ত ধোঁয়া। ধসের কারণে ২৩টি বাড়িতে ভয়াবহ  ফাটল দেখা দেয়। আগুন-ধোঁয়ায় আতঙ্কিত হয়ে এলাকাছাড়া হয়েছেন বহু মানুষ।পরিস্থিতি সামাল দিতে জেলা ও স্থানীয় প্রশাসন কেন্দা গ্রাম থেকে ২৩টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে এনেছে।






(adsbygoogle = window.adsbygoogle || []).push({});