Headlines
Loading...
অবশেষে মেদিনীপুরে ধরা পড়ল রয়েল বেঙ্গল টাইগার

অবশেষে মেদিনীপুরে ধরা পড়ল রয়েল বেঙ্গল টাইগার

ফোকাস বেঙ্গল নিউজ ডেস্ক: শেষমেষ ধরা পড়ল বাঘ মামা। গত কয়েকমাস ধরে জঙ্গলমহলের মানুষ বাঘের আতংকে দিন কাটাচ্ছিলেন। অবশেষে মেদিনীপুরের বাঘঘোড়রায় ধরা পড়ল রয়েল বেঙ্গল টাইগার।

বনদফতর সূত্রে জানা গিয়েছে, বাঘ ধরার জন্য বেশ কয়েক ধরণের ফাঁদ তৈরী করা হয়েছিল। তারই মধ্যে একটি গর্তে বাঘটি পড়ে গেলে,জাল ফেলে তাকে সেখানে থেকে ধরেন শিকারিরা। 

এদিকে বাঘটিতে ধরতে গিয়ে গুরুতর জখম হয়েছে ৩ জন শিকারি। আহত শিকারিদের মেদিনীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহতদের মধ্য়ে রয়েছেন শিকারি নন্দলাল সোরেন ও পাণ্ডা মুর্মু। বাকি শিকারিরা বাঘটিকে জালে আটকে রেখেছেন। সূত্রের খবর, ঘটনাস্থলে পৌঁছেছে বনদফতরের বিশেষ দল। তাঁদের সঙ্গে রয়েছে বাঘাকে নিস্তেজ করতে পটু বিশেষজ্ঞরা। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});