Headlines
Loading...
বর্ধমান জেলা পরিষদের চালু হল লিফট,বাড়ছে অঙ্গীকার সভাগৃহের ভাড়া

বর্ধমান জেলা পরিষদের চালু হল লিফট,বাড়ছে অঙ্গীকার সভাগৃহের ভাড়া


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চালু হল বর্ধমান জেলা পরিষদের আধুনিক লিফট। উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু। উপস্থিত ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২৪ লক্ষ ৫০ হাজার টাকা ব্যায়ে এই লিফট পরিষেবা চালু করা হল বলে জানিয়েছেন সভাধিপতি দেবু টুডু। 

তিনি জানান, দীর্ঘদিন ধরেই জনসাধারণের দাবি ছিল একটি লিফটের। বহু পুরোন এই ভবনের সিঁড়িগুলো খাড়া হওয়ায় তিনতলায় অঙ্গীকার হলে উঠতে অসুবিধা হত অনেকের। তাই বয়স্ক ও প্রতিবন্ধী মানুষদের কথা ভেবে জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে এই টাকা খরচ করে লিফট চালু হল। সভাধিপতি জানান, লিফট না থাকার জন্য অঙ্গীকার হল অনেকেই ভাড়া নিতে চাইত না। এখন লিফটের সুবিধা পাওয়ায় যেমন ভাড়ার পরিমান বাড়বে পাশাপাশি সভা বা অনুষ্ঠানে আসা মানুষদের কষ্ট অনেক লাঘব হবে। লিফট চালু হওয়ায় কার্যত জেলা পরিষদের আয়ও অনেকাংশে বেড়ে যাবে বলে তিনি জানান। তিনি আরও জানান,অঙ্গীকার সভাঘরের ভাড়াও এবার কিছুটা বৃদ্ধি পাবে। তবে তা সামর্থ্যের মধ্যেই রাখার চেষ্টা করা হবে।
                                                                                                      ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});