Headlines
Loading...
বর্ধমান আদালতে ই-কোর্টস সার্ভিস অ্যাপস সম্পর্কিত কর্মশালা

বর্ধমান আদালতে ই-কোর্টস সার্ভিস অ্যাপস সম্পর্কিত কর্মশালা



ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: দেশের বিচার বিভাগীয় ব্যাবস্থায় আরও স্বচ্ছতা আনতে ২০০৫সালে চালু করা হয়েছিল ই-কোর্টস প্রজেক্ট। মূলত ঝুলে থাকা মামলাগুলি সম্পর্কে বিচার বিভাগকে অবিহিত করা,মামলার সঠিক তথ্য ও স্বচ্ছতা মামলাকারীকে প্রদান,বিচারককে আইনি সমস্ত তথ্য সরবরাহ এবং সাধারণ মানুষ সহ আইনজীবী ও মামলাকারীদের মধ্যে বিচার বিভাগ সম্পর্কে সম্যক জ্ঞান সরবরাহের জন্য এই ই-কোর্টস প্রজেক্ট-এর প্রচলন করা হয়। সাথে সাথেই দেশের সমস্ত আদালতকে কম্পিউটারাইজড করার প্রক্রিয়াও শুরু হয়। পরবর্তীকালে রাজ্যের সমস্ত জেলা আদালত এই প্রকল্পের আওতায় চলে আসে। ২০০৯ সাল থেকে চালু হয়ে যায় ই-কোর্টস সার্ভিস।

সম্প্রতি দেশের সুপ্রিম কোর্ট এই আইনি পরিষেবা প্রদানকারী সার্ভিস সম্পর্কে জনসাধারণ থেকে শুরু করে আইনজীবী,মামলাকারী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মধ্যে যাতে এই পরিষেবার সুফল প্রচারিত করা হয় তার জন্য নির্দেশ দেয়। বৃহস্পতিবার বর্ধমান জেলা আদালতে আইনি পরিষেবা কতৃপক্ষের উদ্যোগে ই-কোর্টস সার্ভিস অ্যাপস সম্পর্কে একটি কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আইনি পরিষেবা আদালতের বিচারক জয়প্রকাশ সিং। এদিন চাইল্ড লাইন ও বর্ধমান সহযোদ্ধা এই দুটি এনজিওর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। 

জয়প্রকাশ সিং জানিয়েছেন,কলকাতা হাইকোর্টের নির্দেশে ই-কোর্টস প্রজেক্ট এর অধীনে ই-কোর্টস সার্ভিস কিভাবে,কত সহজে সাধারণ মানুষ থেকে মামলাকারীরা তাঁদের আদালত সংক্রান্ত তথ্য নিজেদের মোবাইল ফোন থেকেই পেয়ে যাবেন সেই বিষয়ে এদিন বিস্তারিত জানান হয়। তিনি জানান,গুগল প্লে স্টোরে গিয়ে ই-কোর্টস সার্ভিস অ্যাপসটি ডাউনলোড করে নিলেই এখন থেকে দেশের যেকোন আদালতের যেকোন মামলার তথ্য জানা যাবে। তিনি আরও জানান,মে মাসে এই সংক্রান্ত একটি কর্মশালার আয়োজন করা হবে ছাত্রছাত্রীদের নিয়ে।   
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});