ফোকাস বেঙ্গল ডেস্ক,কোচবিহার:শুক্রুবার সকালে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেল কোচবিহারের পুন্ডিবাড়ি বাজারের প্রায় ৪০ টি দোকান। আগুন লাগার খবর পেয়েই কোচবিহার থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পরে আলিপুরদুয়ার ও ফালাকাটা থেকে দমকলের আরো তিনটি ইঞ্জি্ন আসে। কিন্তু বাজারের ঘিঞ্জি পরিবেশের কারণে গাড়ি বাজারের ভিতরে ঢুকতে পারেনি। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক দেরি হয়ে যায়। ফলে দ্রুত ছড়িয়ে পরা আগুনের গ্রাসে ভস্মীভূত হয়ে যায় পরপর ৪০টি দোকান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে,এদিন ভোরে আগুন লাগে বাজারে।সকাল ৬টা নাগাদ আগুনের শিখা দেখতে পেয়ে ব্যবসায়ীরাই দমকলে খবর দেয়।
পুন্ডিবাড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক রবিরঞ্জন ভাদুড়ি জানান,গত কাল ঝড় বৃষ্টির জন্য বিদ্যুৎ ছিল না এলাকায়। আজ সকালে বিদ্যুৎ এলে সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। অগিকাণ্ডের ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়বেন ব্যাবসায়ীরা বলেও তিনি আশংকা প্রকাশ করেছেন।
এদিকে আগুন লাগার পর এদিন বাজার পরিদর্শনে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ। তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সঙ্গে কথাও বলেন। তিনি জানান,এর আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই মার্কেটে। সেই সময় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের স্টল নির্মানের জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছিল উত্তরবঙ্গ উন্নয়ন দফতর । এবারেও সেই রকম কিছু করা যায় কিনা সেই নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
ছবি - ইন্টারনেট