Headlines
Loading...
বাঁকুড়ায় চুরির ঘটনায় গ্রেফতার বর্ধমানের স্বর্ণ ব্যাবসায়ী।

বাঁকুড়ায় চুরির ঘটনায় গ্রেফতার বর্ধমানের স্বর্ণ ব্যাবসায়ী।

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:খোদ চোরকে নিয়ে এসে চুরি যাওয়া মালের সন্ধান চালালো বাঁকুড়া থানার পুলিশ। গ্রেফতার করা হল বর্ধমানের বড়বাজারের ক্ষুদ্র স্বর্ণ ব্যাবসায়ী স্বপন কর্মকারকে। সোমবার দুপুর ১টা নাগাদ বাঁকুড়া পুলিশের একটি তদন্তকারী দল বর্ধমান আসে সেই থানা এলাকার বেশ কয়েকটি বাড়ি থেকে চুরি যাওয়া সোনা-রুপোর গহনার সন্ধানে। জানা গেছে, এই সবকটি চুরির ঘটনা ঘটেছিলো প্রায় মাস ছয়েক আগে। ইতিমধ্যে চোরও ধরা পড়েছে। সে এখন বিচারাধীন বন্দি। গতকাল সেই চোরকেই সঙ্গে করে নিয়ে এসে চিহ্নিত করা হয় চুরির পর সেই  সব জিনিস কোথায় বিক্রি করেছে।
 স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, বাঁকুড়ায় চুরির ঘটনাগুলির মধ্যে একজন প্রাক্তন সংসদের বাড়ি থেকে চুরি হওয়ার ঘটনাও রয়েছে।
এদিকে ব্যাবসায়ী গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বর্ধমান জেলা স্বর্ণ শিল্পী ব্যাবসায়ী সমিতি।সমিতির সম্পাদক স্বরূপ কোনার জানিয়েছেন, কে চোর আর কে ভদ্রলোক তার বিচার করা একজন ব্যাবসায়ীর পক্ষে সব সময় সম্ভব হয়ে ওঠে না। তাই স্বপন বাবু এক্ষেত্রে কতটা দোষী তার সঠিক বিচার চাইতে মঙ্গলবার বর্ধমান জেলা স্বর্ণ শিল্পী ব্যাবসায়ী সমিতির একদল প্রতিনিধি বাঁকুড়া পৌঁছেছেন বাঁকুড়া জেলা পুলিশের সঙ্গে কথা বলতে।
                                                                                                                  ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});