
সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ হাঁপানি হল একটি ক্রনিক রোগ। বর্তমানে এই রোগে আক্রান্তের সংখ্যা বিশ্বময়। সাধারণত এই রোগের প্রকোপ প্রকাশ পায় শ্বাসনালীর বায়ু চলাচলের পথে। বায়ু দূষনের ফলেও হাঁপানির প্রকোপ বৃদ্ধি পায়। গত শুক্রবার বিশ্ব হাঁপানি দিবস উপলক্ষ্যে শহরের এক পাঁচতারায় হাঁপানির চিকিৎসা বিষয়ে ইনেহেলেশন ব্যবহারের বিষয়ে আলোচনা করেন চেস্ট ফিজিসিয়ান চিকিৎসক শৈবাল মৈত্র ও পেডিট্রিশিয়ান সংযুক্তা দে।
এই বিষয়ে শৈবাল মৈত্র বলেন, হাঁপানি চিকিৎসায় ইনহেলেশন থেরাপির বিষয়ে ব্যবহার বৃদ্ধি পেয়ছে। হাঁপানি রোগ প্রতিরোধের ক্ষেত্রে রোগীদের জীবনে এই চিকিৎসা গুরুত্বপূর্ণ। এই ধরনের রোগীদের ক্ষেত্রে এই চিকিৎসা পদ্ধতি কার্যত অনেক বেশি কার্যকরী ভুমিকা গ্রহণ করেছে।
সংযুক্তা দে বলেন, হাঁপানির মত ক্রনিক রোগের ক্ষেত্রে শিক্ষাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিশুদের ক্ষেত্রে ইনহেলার ব্যবহার করলে সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। মায়েদের উচিত ইনহেলার ব্যবহারে চিকিৎসকের সাথে পরামর্শ করা এবং সহযোগীতা করা।
