Headlines
Loading...
পরিবেশ দূষণ রোধে বাইসাইকেল নিয়ে এল ইউনিরক্স

পরিবেশ দূষণ রোধে বাইসাইকেল নিয়ে এল ইউনিরক্স



সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ পরিবেশ দূষণের ফলে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বিশ্ব উষ্ণায়ন। মূলত ডিজেল
চালিত গাড়ি অতিরিক্ত ব্যবহারের ফলে বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। উষ্ণায়নের পরিমান কমাতে শহরের রাস্তায় ব্যাটারিচালিত বাইসাইকেল ব্যবহারের উদ্দ্যেশে নয়া দিশা দেখাচ্ছে বাঙালি উদ্যোগপতি সুবীর ঘোষ। সম্প্রতি সংস্থার পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ই-বাই সাইকেল ও সংস্থার লোগো উন্মোচণ করা হল। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, ব্র্যাণ্ড অ্যাম্বাসডর মিস ইউনিভার্স অপসরা গুহঠাকুরতা। 

সংস্থার কর্নধার সুবীর বাবু জানান ইউনিরক্স প্রথম সংস্থা যারা প্রথম দেশে সুপার বাইক ফিচার প্রস্তুত করছে। ইতিমধ্যে দিল্লি পুলিশ সবুজায়নের লক্ষ্যে ৭০০ বাইসাইকেল গ্রহণ করেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});