ফোকাস বেঙ্গল ডেস্কঃ আজ পূর্ব বর্ধমান
জেলার উত্তর ও দক্ষিন মহকুমার সমস্ত উচ্চ বিদ্যালয় এর কন্যাশ্রী ক্লাবের সদস্যদের
নিয়ে অনুষ্ঠিত হল সচেতনতা শিবির।বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে এদিন বিভিন্ন স্কুল
থেকে ছাত্রীরা এই অনুস্থানে যোগদান করে। কন্যাশ্রী ক্লাবকে আরও শক্তিশালী করতে এবং
সমাজ সম্পর্কে আরও সজাগ থাকার ডাক দিলেন প্রশাসনিক কর্তারা। উপস্থিত ছিলেন সর্বশিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিক শ্বারদ্ধতি
চৌধুরী, অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন রত্নেশের রায়,দক্ষিন
মহকুমা শাসক অনির্বাণ কোলে, উত্তর মহকুমা
শাসক মুফতি সামিম সউকত সহ প্রশাসনের অনান্য কর্তা ব্যাক্তিরা । ছবি সুরজ প্রসাদ

