ফোকাস বেঙ্গল ডেস্ক,
আসানসোলঃ সমস্ত বিরধিতা সত্ত্বেও নিয়মিত পুর ওয়ার্কশপের হেলথ
সেন্টারের ময়দানে সব্জি বাজারের বোর্ড
ঝোলাল নগর নিগম। এবিষয়ে স্থানীয় আধিকারিকদের কাছ থেকে পুর রিপোর্ট চেয়ে
পাঠিয়েছেন ই সি এল এর মুখ্য দপ্তর। ঘটনা প্রসঙ্গে জানা যায়, গত
সপ্তাহে মেয়র জিতেন্দ্র তেওয়ারি নিয়ামতপুর বাজার পর্যবেক্ষণে আসেন। তার সাথে
উপস্থিত ছিলন স্থানীয় পুলিশ প্রশাসন। নিয়ামতপুরের যানজটের কথা মাথায় রেখে মেয়র
সমস্ত ব্যবসায়ীদের রাস্তা অবরোধ করে বেচা-কেনা বন্ধ করার নির্দেশ দেন। পাশাপাশি সব্জি ও
মাছের বাজারটিকে নিয়ামতপুর ওয়ার্কশপের হেলথ সেন্টার ময়দানে স্থানান্তর করার
নির্দেশ দেন। যদিও স্থানীয় বাসিন্দারা এবং ট্রেডইউনিয়নের পক্ষ থেকে এর বিরোধীতা
করা হয়। খবর পাওয়া মাত্র ঘটনা স্থলে ছুটে যান ইসিএলের আধিকারিকরা। ইসিএলের মুখ্য সুরক্ষা
আধিকারিক তন্ময় দাস জানান, স্থানীয় আধিকারিকদের কাছ থেকে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট
চাওয়া হয়েছে। ইসিএলের পক্ষ থেকে আরও জানানো হয় যে কম্পানির পক্ষ থেকে এধরনের কোন
অনুমুতি দেওয়া হয়নি, বা নগর নিগমের পক্ষ থেকেও কম্পানির কাছে কোন আবেদন করা হয়নি।
যদি এধরনের ঘটনা ঘটে থাকে, তবে তা সম্পূর্ণ বেআইনি।

