
ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্ক: দেরিতে অফিস আসার জন্য নিজেকেই শোকজ করলেন এক আইএএস অফিসার। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কেরালা সচিবালয়ে। সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে হাজিরায় দেরি করার কারণে প্রায় ১০০জন সরকারি কর্মীকে শোকজ করেছেন কেরালার মুখ্য সচিব বিশ্বনাথ সিনহা। এবার ওই তালিকায় খোদ নিজের নাম নথিভুক্ত করায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সরকারি মহলে। এখন সকলেই অপেক্ষা করে আছেন দেরি করে অফিস আসার কারণ স্বরূপ সংশ্লিষ্ট আইএএস অফিসার কি ব্যাখ্যা দেন সেদিকে।
সূত্রের খবর, ১জানুয়ারী ২০১৮ থেকে কেরালায় বাম জোট ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এলডিএফ) সরকারি কর্মীদের হাজিরায় বায়োমেট্রিক হাজিরা চালু করেছে ৷ আর তারপরেই ফেব্রুয়ারি মাসে দেখা যায় গত মাসে অন্তত ১০০ জন কর্মী দেরি করে অফিসে এসেছেন ৷ সরকারি রিপোর্ট অনুযায়ী,জানুয়ারি মাসের ২৮ তারিখ ১০টা ১৫ ও ২৩ জানুয়ারি নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পরে অফিসে আসেন মুখ্যসচিব৷ ওই মাসেরই আরও একদিন তিনি দেরি করে অফিসে এসেছেন বলে রিপোর্ট ৷
সূত্রের খবর, মুখ্য সচিবের বিষয়টি কানে যেতেই সরকারি পদস্থ আমলার এহেন পদক্ষেপে গর্বিত হবেন না হতাশ হবেন তা বুঝে উঠতে পারছেন না কেরলের মুখ্যমন্ত্রীর পিনরায় বিজয়ন৷
