ফোকাস বেঙ্গল ডেস্কঃ বর্ধমানের জেলা পরিষদ অঙ্গীকার হলে আজ আগামী ২১ জুলাই 'ধর্মতলা চলো ' কর্মসূচীকে সফল করতে তৃণমূলের দলীয় স্তরে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।এই বৈঠকে পূর্ব বর্ধমানের চার বিধায়ক সহ দলের নেতৃত্ব স্থানিয়রা উপস্থিত ছিলেন । পূর্ব বর্ধমান জেলা কিশান খেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই বৈঠকের আয়োজন করা হয় ।উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান উত্তর বিধান সভার বিধায়ক নিশীথ মালিক,মেমারির নার্গিস বেগম , রায়নার নেপাল ঘরুই সহ দলের সাধারন সম্পাদক উত্তম সেন গুপ্ত,দেব নারায়ণ গুহ প্রমুখ নেতৃ বৃন্দ । ছবিঃ সুরজ প্রসাদ ।