Headlines
Loading...
মুখ মেহন ; বিপদের হাতছানি, সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

মুখ মেহন ; বিপদের হাতছানি, সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ফোকাস বেঙ্গল ডেস্ক: বর্তমান বিশ্বে দিনে দিনে বেড়ে চলা গনোরিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাথা ব্যাথার কারন হয়ে দাঁড়িয়েছে। সংস্থার মতে যৌন সংসর্গের কারনে ছড়ানো এই রোগের জীবাণু ক্রমশ দ্রুত প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ফেলেছে  অ্যান্টিবায়টিকের বিরুদ্ধে। বর্তমান বিশ্বে প্রায় সাত কোটি আশি লক্ষ মানুষ আক্রান্ত এই রোগে।
      রোগটি মলদ্বার ও যৌনাঙ্গের তুলনায় মূলত গলার ভিতর সঙ্ক্রমণই বেশি ঘটাচ্ছে। বিশ্বের তাবড় তাবড় চিকিৎসক মহল এবং তাদের চিকিৎসা পদ্ধতি কাবুতে আনতে পারছে না এই রোগটিকেইতিমধ্যে বেশ কয়েকবার চিকিৎসা পদ্ধতিও  বদলাতে হয়েছে এই দুষ্টু ব্যাকটেরিয়ার জন্য। এই বিষয়ে লন্ডন স্কুল অব হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিন জানিয়েছে- বর্তমানে যে সমস্ত ওষুধ ব্যবহার হচ্ছে সেগুলি ছাড়া এই মুহূর্তে আর কোন ওষুধ নেই প্রয়োগ করার জন্য। আর এই তথ্যই উদ্বেগের কারণ হয়েছে বিশ্বজুড়ে বিভিন্ন বিশেষজ্ঞ মহলের।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});