Headlines
Loading...
মানুষ ও সমাজের জন্য এই ভিড়েও আমরা সামিল হলাম

মানুষ ও সমাজের জন্য এই ভিড়েও আমরা সামিল হলাম

                                                                 
সম্পাদকীয়



ফোকাস বেঙ্গল ডেস্ক : ভিড় বাড়ছে তবুও গন্তব্যের উদ্দেশ্যে যে রওনা হতেই হবে। তাই আর দেরি না করেই পথ চলা শুরু করলাম আমরা। জানি অনেক অসুবিধা, ঝামেলা, সঙ্কট, সমালোচনার মুখোমুখি হতে হবে রাস্তায়। তবু থেমে থাকলে তো চলবে না। চলার আর এক নামই তো জীবন। তাই, যা হবে দেখা যাবে- এই ভেবেই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সঙ্গীরা বলল, এমনও তো হতে পারে , অনেকেই আমাদের এই চলার পথকে সহজ সরল করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন অথবা সঙ্কটের মুহূর্তে কাঁধে হাত রেখে আমাদের সাহস বাড়াতে সাহায্য করলেন। হতেই পারেতাই গন্তব্যে পৌঁছানোর প্রবল জেদ আর ইচ্ছার ওপর ভর করেই আমরা শুরু করলাম পথ চলা। ভিড় ঠেলেই। আগে পৌছানার তারা নেই, কাওকে পিছনে ঠেলে দেবারও মানসিকতা নেই, নেই কারও সঙ্গে প্রতিযোগিতায় যাবার ইচ্ছা। শুধু এগিয়ে চলাই আমাদের লক্ষ্য।
অনেক ভিড়ের মাঝেও কখনো সখনো কাওকে কাওকে দেখা যায়। হতে পারে তিনি কোনো দশাশই সুপুরুষ। কিংবা সাধারণ কোন পুরুষ অথবা মহিলা- যার বেশ ভূষা একেবারেই সাদামাটা কিন্তু আর পাঁচজনের থেকে একেবারেই আলাদা করে নিজেকে মেলে ধরেন। আমরা নাহয় সেই সাদামাটাই হলাম।  
  পাঠককূল এতক্ষন একই কথা পড়তে পড়তে হয়তো বিরক্ত বোধ করছেন, হয়তো হাপিয়া উঠেছেন। তাই এত ভনিতা না করে আসল কথা বলাটাই শ্রেয়।
আসলে আমরা মানুষের জন্য কিছু করতে চাই। মানুষের পাশে থেকে, মানুষকে সঙ্গে নিয়ে, তাদের সুখ, দুঃখ, সমস্যা, বেদনার কথা বলতে চাই। সমাজের নানান দিকের ওপর আলোকপাত করতে চাই। যে পথে এই সমস্ত কিছু করা যেতে পারে সেই পথেই আমরা চলা শুরু করলাম।
খবরের কাগজ, নিউজ চ্যানেল ও সম্প্রীতি প্রচুর অনলাইন নিউজ পোর্টালের ভিড়ে আমরাও অংশীদার হলাম। শুধু পূর্ব বা পশ্চিম বর্ধমান নয়- সমগ্র রাজ্য, দেশ তথা বিশ্বের নানা সংবাদের ডালি নিয়ে আমরা আপামর পাঠককূলের কাছে হাজির হলাম।
ভালো মন্দ সব কিছুই বলার অধিকার পাঠককূলের রয়েছে। সমালোচনার মুখোমুখি হওয়ার জন্য আমরাও প্রস্তুত আছি। সমালোচনা না থাকলে আলোচনার আবকাশই থাকে না। তাই আমরা ঐকান্তিক ভাবে আশা রাখব আমাদের পাশে থেকে ভুলত্রুটি, ভালমন্দ সম্পর্কে অভিহিত করবেন আপনারা।  পাশাপাশি পাঠককূলের কাছে আমাদের আবেদন থাকবে সমাজের যেকোনো ধরনের ঘটনার বা মুহূর্তের তথ্য পৌঁছে দেবার জন্য। আমারা খবরের সততা যাচাই করে সেটা আপনাদের সামনে উপস্থাপিত করব।
আপনারা আমাদের সঙ্গে থাকুন- আমরা ঠিক আমাদের গন্তব্যে পৌঁছাব।।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});