Headlines
Loading...
পূর্ব বর্ধমান জেলায় গড়ে ভোট পড়েছে ৮৩ শতাংশ, প্রতিষ্ঠানবিরোধী ভোট নিয়ে চলছে বিশ্লেষণ

পূর্ব বর্ধমান জেলায় গড়ে ভোট পড়েছে ৮৩ শতাংশ, প্রতিষ্ঠানবিরোধী ভোট নিয়ে চলছে বিশ্লেষণ


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ লোকসভা নির্বাচনে ১০০ শতাংশ ভোটারদের বুথে নিয়ে আসার ব্যাপারে নির্বাচন কমিশনের প্রচারের কোনও খামতি ছিল না। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা জুড়েও ব্যাপক প্রচারাভিযান চালানো হয়েছে জনগণকে ভোট দানে উতসাহিত করতে। অথচ চতুর্থ দফায় পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান দুর্গাপুর লোকসভা আসন এবং বর্ধমান পুর্ব লোকসভা আসনে নির্বাচন কমিশনের নির্দেশ সত্ত্বেও কোনো বিধানসভাতেই ১০০ শতাংশ ভোটারদের বুথে নিয়ে আসা গেল না। বাস্তবে দেখা গেল গড়ে বিধানসভা ভিত্তিক ভোট পড়েছে ৮৩ শতাংশের কাছাকাছি। আর এবারের লোকসভা ভোটে ৮০ শতাংশেরও বেশি গড়ে ভোট পড়ায় প্রায় সমস্ত রাজনৈতিক দলের মধ্যেই শুরু হয়েছে বিস্তার হিসাব নিকেশ।

শাসকবিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে এই ভোটের হারকে প্রতিষ্ঠানবিরোধী ভোট হিসাবে নিজেদের অনুকূলে ভোট পড়েছে বলে চুলচেরা হিসাব চলছে। অন্যদিকে, শাসকদলের পক্ষ থেকে বলা হচ্ছে, এই ভোট কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকারকে উত্খাত করার জন্যই মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছেন।

বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাস জানিয়েছেন,লোকসভা ভোটের ক্ষেত্রে এই ভোটের শতাংশ বৃদ্ধিকে তাঁরা মনে করছেন এই ভোট রাজ্য সরকারের বিরুদ্ধেই তাঁদের অনুকূলে পড়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নারায়ণ হাজরা চৌধুরী জানিয়েছেন, এই ভোট বৃদ্ধি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট। কংগ্রেসের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী রণজিত মুখোপাধ্যায় জানিয়েছেন, গড়ে ৮০ শতাংশেরও বেশি ভোট পড়ায় কংগ্রেসের লাভ হবে। কারণ লোকসভা ভোট কেন্দ্রে সরকার গড়ার লক্ষ্য নিয়েই হয়। তাই তাঁদের দৃঢ় বিশ্বাস কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এবং কংগ্রেসের পক্ষেই ভোট পড়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে বর্ধমান দক্ষিণ বিধানসভায় ভোট পড়েছে ৭৯.৬৭ শতাংশ। মন্তেশ্বরে ৮৪.২২, বর্ধমান উত্তরে ৮৬.৪৪, ভাতারে ৮৫.৬৩, গলসীতে ৮৪.৮১, দুর্গাপুর পূর্ব ৭৯.৯৬ এবং দুর্গাপুর পশ্চিম বিধানসভা আসনে ৭৮.২৯ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে, বর্ধমান পূর্ব লোকসভা আসনের রায়না বিধানসভায় ৮৬.৩৮,জামালপুরে ৮৫.২৫, কালনায় ৮৫.১৫, মেমারী ৮৪.৭৪, পূর্বস্থলী দক্ষিণ ৮৫.৩৪, পূর্বস্থলী উত্তর ৮৩.৮৩ এবং কালনা বিধানসভায় ভোট পড়েছে ৮২.৭১ শতাংশ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});