ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ শেষ হল পূর্ব বর্ধমান জেলায় আসন্ন লোকসভা নির্বাচনের মনোনয়ন পর্ব। শেষ দিনে জেলার দুটি আসনে কংগ্রেসের ২জন এবং বিজেপির একজন মনোনয়ন পত্র জমা দিলেন। এদিন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবের কাছে মনোনয়ন পত্র জমা দেন বর্ধমান দুর্গাপুর লোকসভা নির্বাচনের কংগ্রেস প্রার্থী রণজিত মুখার্জ্জী এবং বিজেপির প্রার্থী সুরিন্দরজিত সিং আলুওয়ালিয়া। অন্যদিকে, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অরিন্দম নিয়োগীর কাছে মনোনয়নপত্র জমা দেন বর্ধমান পূর্ব লোকসভা আসনের প্রার্থী সিদ্ধার্থ মজুমদার।