Headlines
Loading...
১৬ টি গরু সহ লরি আটক করল চোপড়া পুলিশ

১৬ টি গরু সহ লরি আটক করল চোপড়া পুলিশ

ফোকাস বেঙ্গল ডেস্ক,উত্তর দিনাজপুরঃ বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও এক গরু ব্যবসায়ী কে হেনস্থার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ওই গরু ব্যবসায়ীর নাম মেহের বানু বেগম। তিনি সরকারি নথিভুক্ত একজন গরু ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকায়  

জানা গিয়েছে ,রবিবার উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়ার বাসিন্দা মুস্তাফা আনসারির কাছ থেকে ১৬ টি গরু নিয়ে একটি লরিতে করে আসামের দিকে রওনা হয়েছিলেন মেহের বানু বেগম। চোপড়ার কাছে ৩১ নাম্বার জাতীয় সড়কে রাতে চেকিং চলছিল। সেই সময় তার গাড়িতে পুলিশ তল্লাশি চালায়। সেখান থেকে উদ্ধার করে ওই ১৬টি গরু। এরপর ওই গরু ব্যবসায়ী গরু ব্যবসার সরকারি প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র পুলিশ কে দেখায়। কিন্তু চোপড়া পুলিশ সেই সমস্ত কাগজপত্র দেখানোর পরেও তার গরুগুলি সহ তার গাড়িও আটকে দেয়। 

তবে এই ঘটনায় গরুর মালিক মুস্তাফা আনসারির অভিযোগ ,পুলিশ অন্যায়ভাবে তার গরু আটকেছে। ঘটনার বিষয়ে পুলিশ সুপার অনুপ জয়সোয়াল জানান, পুলিশ আইন অনুযায়ী লরি সহ গরুগুলিকে আটক করেছে। পাশাপাশি ওই গরু ব্যবসায়ীকে এবিষয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});