Headlines
Loading...
ফের ভয়াবহ অগ্নিকান্ডের জেরে ভস্মীভূত বস্তার গুদাম

ফের ভয়াবহ অগ্নিকান্ডের জেরে ভস্মীভূত বস্তার গুদাম



ফোকাস বেঙ্গল ডেস্ক,কোচবিহারঃ রবিবার রাতে আবারও কোচবিহার জেলা সংলগ্ন দিনহাটা শহরের রংপুর রোড এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেল একটি চটের বস্তার গুদাম। জানা গেছে, এদিন রাত প্রায় ন'টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা ওই গুদাম থেকে আগুন বের হতে দেখে দমকলে খবর দেয়। দিনহাটা দমকল কেন্দ্র থেকে প্রায় পাঁচখানা ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু আগুন লাগার সঠিক কারণ বলা যায় নি। প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করছেন দমকলকর্মীরা। 

এদিকে এলাকায় আগুন লাগার খবর পেয়ে দিনহাটা থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক উমেশ জী খান্ডয়াল। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});