Headlines
Loading...
বর্ধমানের বড়শুলের সরকারী আবাসনে বৃদ্ধা খুনের ঘটনায় গ্রেপ্তার ফুলব্যবসায়ী

বর্ধমানের বড়শুলের সরকারী আবাসনে বৃদ্ধা খুনের ঘটনায় গ্রেপ্তার ফুলব্যবসায়ী

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:
সম্প্রতি বর্ধমানের বড়শুলে সরকারী আবাসনে বৃদ্ধা খুনের ঘটনায় পুলিশ গ্রেপ্তার করল এক ফুল ব্যবসায়ীকে। ধৃতের নাম বাসুদেব রাজবংশী ওরফে প্রশান্ত। বাড়ি পূর্বস্থলী থানার কাষ্ঠশালী গ্রামের জেলেপাড়ায়। মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে তোলা হলে পুলিশ ৫দিনের পুলিশী হেফাজত চেয়ে  আবেদন করে। বিচারক ৪দিনের পুলিশী হেফাজত মঞ্জুর করেছেন। পুলিশের দাবী, ধৃত প্রশান্ত জেরায় স্বীকার করেছে বাসবী বন্দোপাধ্যায়ের গায়ে থাকা গহনার লোভেই তাকে শ্বাসরোধ করে খুন করেছে সে।
                                         ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});