Headlines
Loading...
বর্ধমানে অসাধু এ্যাম্বুলেন্স চক্রের রমরমা রুখতে এবার টোকেন সিস্টেম সরকারি হাসপাতালে

বর্ধমানে অসাধু এ্যাম্বুলেন্স চক্রের রমরমা রুখতে এবার টোকেন সিস্টেম সরকারি হাসপাতালে


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:বর্ধমানে অসাধু এ্যাম্বুলেন্স চক্রের রমরমা রুখতে এবার টোকেন সিস্টেম করা হচ্ছে সরকারি হাসপাতালগুলোতে। সোমবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে সঙ্গে নিয়ে জেলাশাসক পরিদর্শনে যান অন্নপূর্ণা নার্সিংহোমে। এ ব্যাপারে জেলা স্বাস্থ্য দপ্তর সহ জেলা প্রশাসনের আধিকারিক এবং পুলিশকে নিয়ে গঠিত একটি কমিটি নিয়মিত নজরদারি চালাবে বলে জানালেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। তিনি জানান,রোগীদের সঙ্গে প্রতারণার ক্ষেত্রে এ্যাম্বুলেন্স চালক তথা মালিকদের বিরুদ্ধে এবার সরাসরি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, বিষয়টি নিয়ে খুব শীঘ্রই তাঁরা এ্যাম্বুলেন্সের মালিক ও চালকদের নিয়ে বৈঠকে বসবেন। 

জেলাশাসক এদিন জানান, বর্ধমানের বাইপাসের ধারে নার্সিংহোমটি পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। বৈধ অনুমতি ছাড়াই এই নার্সিংহোমে চলছিল আইসিইউ। জেলাশাসক জানান,এদিন পরিদর্শনের সময় কোন ডাক্তার বা নার্সিংহোমের প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এমনকি পর্যাপ্ত টেকনিক্যাল স্টাফ   ছাড়াই ভেন্টিলেটরে রোগীদের রাখা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এদিন ক্ষুদ্ধ জেলাশাসক নতুন করে কোন রোগী ভর্তি যাতে না করা হয় এই নার্সিংহোমে সে ব্যাপারে কতৃপক্ষকে নোটিসও দিয়ে দেওয়া হয়েছে বলে জানান। এই নার্সিংহোম থেকে দ্রুত রোগীদের অন্যত্র সরিয়ে দেওয়ার কাজ সম্পূর্ণ করার জন্যও নির্দেশ দিয়েছেন জেলাশাসক। জেলাশাসক জানান,এই কাজ শেষ হলেই নার্সিংহোমটিকে বন্ধ করে দেওয়া হবে। 

উল্লেখ্য ,সম্প্রতি বীরভূমের মাধ্যমিক ছাত্র অরিজিত দাসের মৃত্যুর ঘটনায় এ্যাম্বুলেন্সের দুষ্ট চক্রের জড়িত থাকার খবরে নড়েচড়ে বসে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্যদপ্তর। ঘটনায় জড়িত এ্যাম্বুলেন্সটি সাংসদ কোটার টাকায় একটি সংস্থাকে দান করা হয় বলেও পুলিশি তদন্তে উঠে আসে। 

জেলাশাসক জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলায় এই ধরণের কতগুলি এ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে, সেগুলি কিভাবে রয়েছে, সেগুলির গত ১০ বছরের আয়ব্যয়ের হিসাব প্রভৃতি সমস্ত কিছুই খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এবার সমস্ত সরকারী হাসপাতালগুলিতে এ্যাম্বুলেন্সে রোগী আনার জন্য টোকেন প্রথাকে একেবারে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});