Headlines
Loading...
কাটোয়ার আলমপুর পঞ্চায়েতের গেটে বোমা উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য

কাটোয়ার আলমপুর পঞ্চায়েতের গেটে বোমা উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য


ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়া:পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার সুলতানপুর পঞ্চায়েতের প্রধান সহ আরও এক তৃণমূল কর্মীকে গুলি করে খুন করার ঘটনার রেশ মিটতে না মিটতেই এবার কাটোয়া মহকুমার আলমপুর গ্রাম পঞ্চায়েতের গেটে তাজা বোমা রাখার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল জেলা জুড়ে। 

স্থানীয় ও পঞ্চায়েত সূত্রে জানা গেছে,সোমবার সকাল ১০টা নাগাদ গুসুম্বা গ্রামে অবস্থিত আলমপুর গ্রাম পঞ্চায়েত অফিসের গেট খুলতে এসে  অস্থায়ী কর্মী নোটন হাজরা গেটের সামনে বোমা পরে থাকতে দেখে। সেখান থেকে সে ভয়ে পালিয়ে গিয়ে বিষয়টি সকলকে জানালে পুলিশকে খবর দেওয়া হয়। পরে কাটোয়া থানা থেকে পুলিশ এসে বোমাটিকে উদ্ধার করে নিষ্ক্রিয় করে।

 এদিকে এই ঘটনায় এলাকার মানুষ সন্ত্রস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছেন প্রধান মোল্লা নজরুল ইসলাম। তিনি জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে পঞ্চায়েতের সামনে কিছু অজ্ঞাত পরিচয় ব্যাক্তি অসামাজিক কাজকর্ম করে চলেছে। কখনো পঞ্চায়েতের সাইকেল চুরি হচ্ছে,কখনো সাইকেলে তালা মেরে চাবি নিয়ে পালাচ্ছে আবার কখনো সাইকেল মোটর সাইকেলের ওপর নোংরা ছিটিয়ে দিচ্ছে। তিনি জানান ,এব্যাপারে থানায় লিখিতভাবে জানান হয়েছিল। কিন্তু এদিন মেন গেটের সামনে তাজা বোমা পাওয়া যাওয়ায় সকলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। 

প্রধান মোল্লা নজরুল ইসলাম জানিয়েছেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এদিনের ঘটনার পর পঞ্চায়েত অফিসে নজরদারি আরও বাড়ানোর  বিষয়ে কাটোয়া থানা সহ মহকুমা শাসক এবং বিডিও কে লিখিতভাবে জানান হয়েছে। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});