Headlines
Loading...
কাটোয়ায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ,শোকের ছায়া পরিবারে

কাটোয়ায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ,শোকের ছায়া পরিবারে


ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়া:পরীক্ষার চাপ সামলাতে না পেরে আত্মঘাতী হল কাটোয়া মহকুমার পলসোনার এক উচ্চ মাধ্যমিক ছাত্র। সোমবার পরীক্ষা শুরুর আগের রাতে শোবার ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ৠত্বিক গড়াই(১৮) এর দেহ। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ,কাটোয়ার ভারতীভবন স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল সে। মঙ্গলবার কাটোয়ার কেডিআই স্কুলে পরীক্ষা দিতে যাবার কথা ছিল তার। 


মৃতের মা রীনা গড়াই জানান, রোজকার মতোই খাবার পর রাতে পড়তে বসেছিল ৠত্বিক। ভোরবেলায় বারবার ডেকেও সাড়া না পেয়ে দরজা ভেঙে পরিজনেরা ওই ছাত্রকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। কাটোয়া মহকুমা হাসপাতালে এদিন মৃতের ময়নাতদন্ত হয়।মৃত ছাত্রের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});