ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বাবা-মার বকাবকির জেরে বিষ খেয়ে আত্মঘাতি হল নবম শ্রেণীর এক ছাত্রী। মৃতের নাম রুবিনা খাতুন (১৮)। বাড়ি জামালপুরের নবগ্রাম এলাকায়। রুবিনা জামালপুরের ময়না পুলিনবিহারী হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, গতবছর নবম শ্রেণীতে রুবিনা একবার ফেল করে। কিন্তু তারপরেও সে পড়াশোনায় মনোযোগী না হওয়ায় শনিবার তাকে বকাবকি করে অভিভাবকরা। আর এর জেরেই বাড়িতে রাখা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মেমারী এবং পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে শনিবার গভীর রাতে তার মৃত্যু হয়।

