
ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়া: বিশিষ্ট ক্রীড়াবিদ, ক্রীড়া শিক্ষক, বাংলা পুরুষ ও মহিলা ভলিবলের কোচ কিশোর কুমার মালাকারকে হুগলির সোদপুর উচ্চ বিদ্যালয় সংবর্ধনা জানালো শুক্রবার।বিদ্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এই সংর্বধনা জানানো হয় স্কুলের তরফ থেকে।সোদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশচন্দ্র রায় বলেন,'কিশোরবাবুর মতো দক্ষ ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমীকে সোদপুর উচ্চ বিদ্যালয়ে পেয়ে আমরা ধন্য।'
সোদপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি শেখ আলি আকবর মিদ্যা বলেন,বর্ধমান জেলার কাটোয়া মহকুমার ঘোড়ানাশ উচ্চ বিদ্যালয়ের উজ্জ্বলতম জ্যোতিষ্ক কিশোর কুমার মালাকার।কিশোরবাবুর আন্তরিক প্রচেষ্টায় ঘোড়ানাশ উচ্চ বিদ্যালয় শুধু কাটোয়া মহকুমা ও বর্ধমান জেলা নয়,সমগ্র বাংলায় স্থান পেয়েছে।কিশোরবাবুকে তিনি ধন্যবাদও জানান।
ভলিবল কোচিংএ কিশোরবাবুর অবদান এককথায় অনবদ্য। ২০১৫সালে অনুর্দ্ধ ১৭ স্কুল ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ এলাহাবাদে অনুষ্ঠিত হয়।সেখানে বাংলা পুরুষদলের কোচ ছিলেন কিশোর কুমার মালাকার।বাংলার ছেলেরা সেবছর ভলিবলে কোয়ার্টার ফাইনালে ওঠে। ২০১৬ সালে অনুর্দ্ধ ১৪ স্কুল ন্যাশানাল ভলিবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় মধ্যপ্রদেশে।বাংলা মহিলা ভলিবল টিম সমস্ত রাজ্যকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কিশোরবাবুর কোচিং -এ। ২০১৭ সালে অন্ধপ্রদেশে স্কুল ন্যাশানাল ভলিবল চ্যাম্পিয়নশিপের আসর বসে। কিশোরবাবুর কোচিং -এ বাংলার মেয়েরা ভলিবলে ২২টি রাজ্যকে হারিয়ে সেখানে চ্যাম্পিয়ন হয়। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে এই বছর প্রথম'খেলো ইণ্ডিয়া স্কুল গেমস -১৭' আসর বসে গত ১-৮ফেব্রুয়ারী দিল্লীর ইন্দিরা গান্ধী ও জওহরলাল নেহেরু স্টেড়িয়ামে। সেখানে কিশোরবাবুর কোচিং-এ ফাইনালে বাংলা মহিলা ভলিবল টিম ৩-০ সেটে মহারাষ্ট্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
কিশোর কুমার মালাকার বলেন,সংবধর্না পাওয়াতে খুবই ভালো লাগছে। এরফলে দায়িত্ব আরো বেড়ে গেল। কাটোয়া ২নংব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় ঘোষ জানান,কিশোর কুমার মালাকার তাঁদের বিদ্যালয়ের গর্ব। কিশোর যাতে আরও সাফল্য পায় সেই কামনা করেন তিনি।বিদ্যালয়ের শিক্ষিক-শিক্ষিকা থেকে ছাত্র-ছাত্রীরা উচ্ছসিত কিশোরবাবুর এই সাফল্যে।
