Headlines
Loading...
অসমে পৃথক রাজ্যের দাবিতে ১২ঘন্টার রেল অবোরধ

অসমে পৃথক রাজ্যের দাবিতে ১২ঘন্টার রেল অবোরধ


ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্কঃপৃথক রাজ্যের দাবিতে শুক্রুবার সকাল থেকে অসমের কোকরাঝর জেলায় রেল অবরোধ করেছে অল কোচ রাজবংশী স্টুডেন্টস ইউনিয়ন। এদিন সকাল ৫টা থেকে আলাদা কামতাপুর রাজ্য ও তপশিলি উপজাতি তকমার দাবিতে ১২ঘন্টার রেল অবরোধ কর্মসূচিতে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন আটকে গিয়েছে। উত্তর-পূর্বে রেল যোগাযোগ বিপত্তির মুখে পড়েছে।

আন্দোলনকারীদের বক্তব্য,আলাদা কামতাপুর রাজ্য ও তপশিলি উপজাতি তকমার দাবি তাদের বহুদিনের। অসমের পাঁচটি জেলা ও পশ্চিমবঙ্গের কোচবিহার সহ কয়েকটি জেলা নিয়ে কামতাপুর রাজ্যের দাবি অনেক আগের । এই সরকারের উপরে তাদের অনেক আশা ছিল। কিন্তু সরকার তাদের কথা শোনেনি।আর তার জন্যই এদিন আবার তারা আন্দোলনের পথে ফিরে গেছে। তাদের দাবি পূরণ না করলে আন্দোলন চলবে বলেও এদিন  হুমকি দিয়েছে আন্দোলনকারীরা।

এদিকে নতুন করে অসমে রাজ্য ভাগের আন্দোলন মাথাচাড়া দেওয়ায় সরকারকে নতুন করে ভাবনা চিন্তা করতে হবে বলে মনে করছে ওই রাজ্যের রাজনৈতিক মহল। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});