Headlines
Loading...
এবার চেন্নাইতে কাজ করতে গিয়ে প্রাণ হারাল বাঁকুড়ার যুবক

এবার চেন্নাইতে কাজ করতে গিয়ে প্রাণ হারাল বাঁকুড়ার যুবক

ফোকাস বেঙ্গল ডেস্ক, বাঁকুড়া: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে এ রাজ্যের ছেলেদের একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। এবার চেন্নাইতে কাজ করতে গিয়ে প্রাণ হারাল বাঁকুড়ার এক যুবক। লালমোহন রায়(২৬) নামে ওই যুবকের বাড়ি বাঁকুড়ার বেলিয়াতোড় থানার বৃন্দাবনপুর গ্রামপঞ্চয়েতের মথুরাডাঙ্গা গ্রামে। সে চেন্নাইয়ের পাডি এলাকায় রান্নার কাজ করছিল বলে জানিয়েছে তার পরিবার। মৃতের দাদা বিশ্বম্ভর রায় জানিয়েছেন, লালমোহন তাদের জেলারই আরও কয়েকটি ছেলের সাথে গত ৬ বছর ধরে চেন্নাইতে রান্নার কাজ করছিল। শনিবার হঠাৎই খবর আসে তার ভাই সিলিং ফ্যানের সাথে গলায় গামছা লাগিয়ে আত্মহত্যা করেছে।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, লালমোহন যে ঘরে থাকত সেই ঘরে অন্য ছেলেরাও থাকত। কিন্তু তার বন্ধুদের দাবি, শুক্রবার রাত্রে তারা দেখে ঘর ভেতর থেকে বন্ধ। লালমোহনকে অনেক ডাকাডাকির পরেও সে দরজা না খোলায় তারা অন্য ঘরে শুতে চলে যায়। মৃত যুবকের বন্ধুরা জানিয়েছে, শনিবার সকালেও দরজা বন্ধ দেখে তারা ডাকাডাকি করে। কিন্তু সাড়া না পেয়ে দরজা জোরে ঠেলে ভিতরে ঢুকে লালমোহনকে তারা ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর স্থানীয় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। এদিন রাতের বিমানেই লালমোহনের মৃতদেহ প্রথমে দমদম বিমান বন্দরে এবং সেখান থেকে গাড়ি করে বেলিয়াতোড়ে তার গ্রামের বাড়িতে আনা হবে বলে জানা গেছে। 
মৃতের পরিবারের দাবি, কেন এমন ঘটনা ঘটল তা তারা বুঝতে পারছেন না। তবে এটাকে আত্মহত্যার ঘটনা বলে মানতে নারাজ তারা। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});