Headlines
Loading...
ডাইনি সন্দেহে মেমারির গ্রামছাড়া পরিবারকে ঘরে ফেরাতে নির্দেশ জেলাশাসকের।

ডাইনি সন্দেহে মেমারির গ্রামছাড়া পরিবারকে ঘরে ফেরাতে নির্দেশ জেলাশাসকের।

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান : ডাইনি সন্দেহে গ্রামছাড়া মেমারী ১ নং ব্লকের দলুইবাজার ১নং পঞ্চায়েতের উলারা গড়ের বাগান এলাকার বাসিন্দা চাঁদমণি মূর্মূ নিজের ঘিরে ফেরার জন্য এবার সরাসরি আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। জেলা প্রশাসনের কাছে এ ব্যাপারে বারবার আবেদন করেও কোনো ফল না মেলায় এই পদক্ষেপ নিয়েছেন তিনি বলে জানিয়েছেন চাঁদমনি। সেই আবেদনে জানানো হয়েছে, গতবছর ২ জুলাই স্থানীয় জোতদার শঙ্কর হাজরা আত্মহত্যা করেন। এই ঘটনায় তাঁকে দায়ী করে ডাইনী অপবাদ দেওয়া হয়। এরপরই তাঁর এক নাবালক পুত্র ও কন্যা সহ তাঁকে ও তাঁর বৃদ্ধা মাকে ব্যাপক মারধর করে গ্রামছাড়া করে দেওয়া হয়। চাঁদমণি মূর্মূর অভিযোগ, তাঁর ঘরবাড়ি ও  সম্পত্তি দখলের পাশাপাশি গ্রামের মোড়়ল সহ কতিপয় মানুষ তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতেই তাদের ওপর লাগাতার অত্যাচার করেছেন। এব্যাপারে মেমারী থানায় অভিযোগ জানাতে গেলে তারা অভিযোগ না নিয়ে লুকিয়ে থাকার পরামর্শ দেন বলেও অভিযোগ করেছেন চাঁদমণি মুর্মু। তিনি জানিয়েছেন, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে একাধিকবার ঘরে ফেরার আবেদন করেও কোনো সুরাহা হয়নি। পরবর্তী ক্ষেত্রে মেমারী ১নং বিডিও এবং তারপর গতবছর ১১ অক্টোবর জেলাশাসক এবং সদর মহকুমা শাসক (দক্ষিণ)কেও বিষয়টি জানান তিনি।  কিন্তু এখনো কোনো সুফল মেলেনি।  এরই মধ্যে তাঁর ঘর ভাঙচুর করে ঘরের ভিতরে থাকা সমস্ত জিনিসপত্র লুঠপাট করা হয়েছে বলেও অভিযোগ জানিয়েছেন চাঁদমনি। চাঁদমনির আশা মুখ্যমন্ত্রী এবিষয়ে হস্তক্ষেপ করলে তিনি তাঁর বৃদ্ধা মা ও নাবালক সন্তানদের নিয়ে স্বামীর ভিটেয় নির্ভয়ে বাস করতে পারবেন। '
এব্যাপারে জানতে চাওয়া হলে জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানান,বিষয়টি খতিয়ে দেখতে এবং ঘরছাড়া চাঁদমনি মুর্মুকে দ্রুত তার নিজের ঘরে ফেরানোর জন্য উপযুক্ত পদক্ষেপ নিতে সদর দক্ষিণ মহকুমা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে।




































(adsbygoogle = window.adsbygoogle || []).push({});