Headlines
Loading...
বর্ধমানে মাতা বৈষ্ণ দেবীর বিশাল জাগরণ

বর্ধমানে মাতা বৈষ্ণ দেবীর বিশাল জাগরণ


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:সদরঘাট ছট পূজা ওয়েলফেয়ার সমিতির উদ্যোগে শনিবার আয়োজিত হল অষ্টম বর্ষ মাতা বৈষ্ণ দেবীর বিশাল জাগরণ। বর্ধমানের পারবিরহাটার উৎসবে ময়দানে জাগরণ উপলক্ষে হাজির হয়েছিলেন জেলা পুলিশ সুপার কুনাল আগারওয়াল,বর্ধমান পৌরসভার এমসিআইসি খোকন দাস প্রমুখরা। এদিন সকালে শহরের জোড়ামন্দির থেকে ১৫০১জন মহিলাদের এক বিশাল সুসজ্জিত কলস যাত্রার আয়োজন করা হয় সংস্থার পক্ষ থেকে। ফিতে কেটে,পায়রা উড়িয়ে কলস যাত্রার উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলার সেলিম খান ও খোকন দাস। শোভাযাত্রাটি শেষ হয় উৎসব ময়দানে।

অগুনিত ধার্মিক মানুষের উপস্থিতিতে মাতারানীর পুজো,প্রদীপ প্রজ্জ্বলন,ধর্মীয় গান ও ভোজনের মধ্যে দিয়ে সারাদিন বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উপস্থিত দর্শনার্থীদের জন্য ছিল ভোগের আয়োজন। সংস্থার অধ্যক্ষ গিরিজা শঙ্কর গুপ্তা,সচিব নেপাল রাউত,শম্ভুনাথ দাস প্রমুখরা জানান,প্রতিবছরের মত এবছরও মাতারানির জাগরণের উদ্দ্যেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুম্বাই,দিল্লি,কলকাতা থেকে বিশিষ্ট ধর্মীয় সংগীত শিল্পীদের আমন্ত্রণ করা হয়েছে।রবিবার সন্ধ্যায় শোভাযাত্রা করে মাতাজির বিসর্জন সম্পন্ন হবে।
                                ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});