Headlines
Loading...
আউশগ্রামে তৃণমূলীদের হাতে আক্রান্ত বিজেপির একাধিক সমর্থক,বাস ভাঙচুর। উত্তেজনা

আউশগ্রামে তৃণমূলীদের হাতে আক্রান্ত বিজেপির একাধিক সমর্থক,বাস ভাঙচুর। উত্তেজনা


ফোকাস বেঙ্গল ডেস্ক,আউশগ্রাম: পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের রামনগরে বিজেপির জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হল বিজেপি সমর্থকরা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে আউশগ্রামে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। বিজেপির নেতৃবৃন্দের দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সভাগামী বাস থামিয়ে মহিলা পুরুষ নির্বিশেষে বেধড়ক মারধর করেছে। এমনকি বাসটিতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। মারধর করা হয়েছে বাসের চালক ও খালাসিকেও বলে অভিযোগ।
উল্লেখ্য,সোমবার আউশগ্রাম - ২ ব্লকের রামনগরে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জনসভা আছে। বিজেপি নেতা সায়ন্তন বসুরও সেই জনসভায় উপস্থিত থাকার কথা। এদিন এই জনসভায় যোগ দিতেই আউশগ্রাম থেকে বাসে করে প্রচুর সমর্থক যাচ্ছিলো। থানা থেকে ১কিলোমিটারের মধ্যে বিজেপি সমর্থকদের আক্রান্ত হওয়ার ঘটনায় তাই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।   
                                                                                                       ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});