Headlines
Loading...
সদ্য তৃণমূল ছুট পাঁশকুড়ার বিজেপি নেতা আনিসুর রহমান গ্রেফতার।

সদ্য তৃণমূল ছুট পাঁশকুড়ার বিজেপি নেতা আনিসুর রহমান গ্রেফতার।

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব মেদিনীপুর:এক যুবতীকে অপহরণের চেষ্টা এবং আরও বেশকিছু অভিযোগে রবিবার গভীর রাতে গ্রেফতার করা হল সদ্য তৃণমূল ছুট পাঁশকুড়ার বিজেপি নেতা আনিসুর রহমানকে। এর আগে মেদিনীপুর শহরের একটি বেসরকারি নার্সিং হোমে তাকে আটক করে সন্ধ্যা থেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে,ওই যুবতীর অভিযোগের ভিত্তিতে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অবশেষে রবিবার রাত্রি ২টো নাগাদ পাঁশকুড়ার বিজেপি নেতা তথা প্রাক্তন তৃণমূলের পুরপ্রধান আনিসুর রহমানকে গ্রেফতার করে মেদিনীপুর কোতয়ালী থানার পুলিশ। গ্রেফতারের পর ওই নার্সিং হোম থেকে থানায় নিয়ে যাওয়ার পথে অনিসুরের উপর হামলা চালায় একদল তৃণমূল কংগ্রেস কর্মী বলে অভিযোগ। পুলিশের সামনেই তাকে মারধর করা হয়। তাকে পুলিশের হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে তারা। কোনোক্রমে পুলিশ তাকে ভ্যানে তুলে থানায় পাঠায়। ধৃতকে আজ মেদিনীপুর আদালতে পেশ করা হবে ৷ 
সূত্রের খবর, শ্রেয়া দাস (২৪) নামের একটি মেয়ের সাথে বিজেপি নেতা আনিসুরের প্রেম ছিল ৷ তবে পরে অবশ্য সেই প্রেমের সম্পর্ক ভেঙে যায় ৷ শ্রেয়ার বাড়ি তলমুক থানা এলাকায় ৷ এরপরই হটাৎ করে মেয়েটি ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী হয় বলে জানা যায় ৷ এক চিকিৎসকের সাথে যোগাযোগ করে মেদিনীপুর শহরের একটি বেসরকারী নার্সিং হোমে চিকিৎসার  জন্য ভর্তি করে মেয়েটির পরিবার ৷ বিষয়টি জানাজানি হতেই মেয়েটির পরিবার মেদিনীপুর শহরের তৃণমূল নেতাদের জানায় এবং অভিযোগ,ছল করে মেদিনীপুরে ডাকা হয় আনিসুর রহমানকেও ৷ আনিসুর এলে তাঁকে ঘিরে ধরে তৃণমূলের নেতা কর্মীরা ৷ 
মেয়ের পরিবারের তরফে আনিসুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয় কোতয়ালী থানায় ৷ পুলিশ এসে নার্সিং হোমের ৫৭১ নম্বর রুমে আটকে রাখে আনিসুরকে ৷ এরপর বেশ কয়েকঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ ৷ অন্যদিকে নার্সিংহোম চত্বরে ভিঁড় জমাতে থাকে শাসকদলের কর্মীরা ৷ তৃণমূল কংগ্রেস নেতা স্নেহাশীস ভৌমিকের নেতৃত্বে একঝাঁক দলীয় কর্মী ঘিরে ফেলে নার্সিংহোম চত্বর ৷ পরিস্থিতি সামাল দিতে নার্সিংহোমে আসেন অতিরিক্ত পুলিশ সুপার শচীন মক্কর ৷ কিন্তু অতিরিক্ত পুলিশ সুপারের সাথে বচসা বাঁধে তৃণমূলীদের ৷ চলে অকথ্য গালিগালাজও ৷ এরপর রাত প্রায় ২টো নাগাদ আনিসুরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ ৷ নার্সিংহোম থেকে বেরানোর সময় আনিসুরের ওপর চড়াও হয় তৃণমূল কর্মীরা ৷ চলে মারধরও ৷ তবে আনিসুর রহমনের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ বা ধারায় মামলা করা হয়েছে তা এখনও জানা যায়নি ৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});