Headlines
Loading...
সিপিআইএমের ৩৪তম জেলা সম্মেলন শেষ,কমিটিতে নতুন মুখ ১৪

সিপিআইএমের ৩৪তম জেলা সম্মেলন শেষ,কমিটিতে নতুন মুখ ১৪

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: সিপিআইএম-এর এবারের বর্ধমান জেলা কমিটিতে এল ১৪ টি নতুন মুখ। পাশাপাশি ৩ জন থেকে জেলা কমিটিতে মহিলা প্রতিনিধি বেড়ে হল ৭ জন। ৫০ জনের জেলা কমিটিতে ৩ জনের জায়গায় এবার ৫জনকে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসাবে নেওয়া হয়েছে। জেলা সম্মেলন থেকে মোট ৪জন পুরনো সদস্য বাতিল হয়েছেন। এদের মধ্যে একজন শারীরিক অসুস্থতার কারণে এবং ৩জন নতুনদের জায়গা করে দিতে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন। যদিও দলের অন্দরেই এবারের জেলা কমিটির 'ইঞ্জিন' বদলের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে তা হল না। 
বর্ধমান টাউন হলে দলের ৩৪তম জেলা সম্মেলনের শেষদিন রবিবার সাংবাদিক বৈঠক করে জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক জানান,গোটা দেশেই সিপিএমের মূল শ্রেণী শত্রু বিজেপি।একইসঙ্গে রাজ্য ও জেলার ক্ষেত্রেও তৃণমূল এবং বিজেপি উভয় দলের বিরুদ্ধেই তাদের দল আন্দোলন তীব্রতর করবে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার ওপর গুরুত্ব দিয়ে প্রতিটি বুথে হোয়াটস অ্যাপ রিপোর্টার গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য নেতা অমল হালদার এবং জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আভাস রায়চৌধুরী। 
 দুদিনের জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, রাজ্য কমিটির নেতা রবীন দেব এবং মদন ঘোষ। সম্মেলনে রাজ্য ও জেলা নেতৃত্বের তীব্র সমালোচনা করেন দলীয় নেতারা। তাঁদের অভিযোগ, দলের অধঃস্তন কর্মীরা মার খেলে বা সমস্যায় পড়লে ওপর তলার নেতারা সাড়া দেন না। এমনকি তাদের বিরুদ্ধে ফোন বন্ধ করে রাখার অভিযোগও ওঠে। সম্মেলনের সম্পাদকীয় খসড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দলের সদস্যদের তৃণমূল ও বিজেপিতে যাওয়ার প্রবণতার দিকটিরও। এক্ষেত্রে দলীয় নেতৃত্বের একাংশের দুর্বলতাকেও দায়ী করা হয়েছে প্রতিবেদনে। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});