Headlines
Loading...
মেমারিতে ডাইনি প্রথা এবং কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা শিবির।

মেমারিতে ডাইনি প্রথা এবং কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা শিবির।


ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: ডাইনি প্রথার প্রতিরোধে এবং নানা কুসংস্কারের বিরুদ্ধে রবিবার এক সচেতনতা শিবিরের আয়োজন করা হল মেমারির নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজ সংলগ্ন মাঠে। শিবিরের উদ্যোক্তা ছিল বর্ধমান সহযোদ্ধা এবং ডিস্ট্রিক্ট কনজিউমার প্রোটেকশন এন্ড ওয়েলফেয়ার সেন্টার। এদিনের শিবিরের মুখ্য আলোচক ছিলেন শিক্ষাবিদ ড: জগবন্ধু মিদ্যা এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.সুনীল কুমার বাস্কে। এদিন তাঁরা তাঁদের বক্তব্যের মাধ্যমে স্থানীয় আদিবাসীদের নানা বিষয়ে সচেতন করেন। শিবিরে বর্ধমান সহযোদ্ধার পক্ষ থেকে ১০০ টি কম্বল ও ছাত্রছাত্রীদের মধ্যে খাতা-পেন বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবার সচিব জয়প্রকাশ সিং, জেলা কনজিউমার প্রোটেকশন এন্ড ওয়েলফেয়ার সেন্টার-এর সেক্রেটারি কে আবেদিন সহ কলেজ কর্তৃপক্ষ। বর্ধমান সহযোদ্ধার সম্পাদক সোমনাথ ভট্টাচার্য বলেন, সামাজিক দায়বদ্ধতার ভাবনা থেকেই তাঁরা এদিন শিবিরের আয়োজন করেছেন। শিবিরে তাঁদের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে আদিবাসীদের সচেতন করার চেষ্টা করা হয়েছে। 
                                                                                                                ছবি - সুরজ প্রসাদ 























(adsbygoogle = window.adsbygoogle || []).push({});