Headlines
Loading...
বর্ধমানের টাউন স্কুলের যায়গা দখল করে নির্মাণ করাকে ঘিরে উত্তেজনা।

বর্ধমানের টাউন স্কুলের যায়গা দখল করে নির্মাণ করাকে ঘিরে উত্তেজনা।

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: স্কুলের জায়গা দখল করে বেআইনী ভাবে নির্মাণ করাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বর্ধমানে। স্কুলের পক্ষ থেকে নির্মাণ বন্ধ করার জন্য নির্মাণকারীকে বলতে গেলে শিক্ষকদের ওই ব্যাক্তি হুঁশিয়ারি দেয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বর্ধমান টাউন স্কুলে। স্কুলের পরিচালন সমিতির সদস্য অভিজিত সাহা জানিয়েছেন,বৃহস্পতিবার হটাৎই স্কুলের কয়েকজন শিক্ষক লক্ষ্য করেন স্কুলের পূর্ব দিকের পাঁচিলের ওপর দিয়ে পাশেরই এক বাসিন্দা পাঁচিল গেথে নির্মাণ কাজ করছেন। প্রধান শিক্ষক তুষারকান্তি মুখোপাধ্যায় বিষয়টি শুনে কয়েকজন শিক্ষককে নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে নির্মাণকারীদের এই অবৈধ কাজ বন্ধ রাখার কথা বলতেই তাঁরা পাল্টা হুঁশিয়ারী দিতে থাকেন। এমনকি শিক্ষকদের গালিগালাজ এবং ইঁট ছুঁড়ে মারারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। প্রধান শিক্ষক জানিয়েছেন, এই ঘটনার বিষয়ে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ এসে কাজ বন্ধ করে দিয়ে যায়। আর তারপরেই ফোন করে অজয় চৌধুরী ওরফে বাপি নামে কেউ প্রধান শিক্ষককে দেখে নেবার হুমকি দেন বলে অভিযোগ।
টাউন স্কুলের ঘটনার বিষয়ে বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) প্রবীর চট্টোপাধ্যায় জানিয়েছেন, পুলিশকে আইনানুগ ব্যবস্থা নেবার নির্দেশ দেওয়া হয়েছে।
স্কুলের পরিচালন সমিতির সভাপতি উত্তম সেনগুপ্ত বলেছেন, স্কুলের জায়গাকে ব্যবহার করে এই ধরণের নির্মাণ যে বা যারা করছেন তা মেনে নেওয়া যবে না। তিনি এও জানান,শিক্ষকদের প্রতি যে আচরণ করা হয়েছে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।






(adsbygoogle = window.adsbygoogle || []).push({});