ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বাংলার স্কুল ক্রিকেট দলে জায়গা পেলো বর্ধমানের সৌভাগ্য সুন্দর পাকড়ে ৷ বর্ধমান কানাইনাটশালের ডিভিসি কলোনীর সৌভাগ্য বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুলের নবম শ্রেনীর ছাত্র ৷ বর্তমানে সে বিনোধীমাধব সামন্ত কোচিং সেন্টারে ক্রিকেট প্রশিক্ষণ নিচ্ছে। কোচ সৌম্য ব্যানার্জি জানিয়েছেন, এই মাসের ২০ তারিখ সৌভাগ্য নাগপুর যাচ্ছে বাংলা দলের হয়ে ন্যাশানাল স্কুল ক্রিকেটে যোগ দিতে ৷ সৌভাগ্যের বাংলা দলে সুযোগ পাওয়াতে খুশি তার কোচিং সেন্টারের অন্য খুদেরাও।

