
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:ফের বিপুল পরিমানে কচ্ছপ উদ্ধার হল বর্ধমান রেল স্টেশন থেকে। শুক্রুবার ভোর রাতে ডাউন কালকা মেলের সাধারণ বগি থেকে ৬টি বস্তায় মোট ২৪০টি কচ্ছপ উদ্ধার করে জিআরপি। পুলিশ সূত্রে জানা গেছে এদিন নির্দিষ্ট সময় থেকে দেরিতে চলা ডাউন কালকা মেল বর্ধমান স্টেশনের ৫নং প্লাটফর্মে আসার পর আগাম খবরের ভিত্তিতে জিআরপি অভিযান চালায়। সেই সময় মালিকহীন ৬টি বস্তা উদ্ধার করে তারা। যদিও পাচারকারী কাউকেই ধরা যায়নি। এদিকে বারবার বর্ধমান স্টেশন থেকে হাওড়া মুখী বিভিন্ন ট্রেনে কচ্ছপ উদ্ধার হওয়ার ঘটনায় রীতিমতো প্রশ্নচিহ্নের মুখে রেল সুরক্ষা ব্যবস্থা।
ছবি - সুরজ প্রসাদ
