Headlines
Loading...
গঙ্গাসাগরে ভিড় সামলাতে তৈরী দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন

গঙ্গাসাগরে ভিড় সামলাতে তৈরী দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন


ফোকাস বেঙ্গল ডেস্ক,দক্ষিণ ২৪পরগনা:আগামী ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ পুণ্যস্নানের উদ্দ্যেশে ভিড় জমাবেন গঙ্গাসাগরে। তবে ভিড় সামাল দিতে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন সম্পূর্ণ তৈরী বলে জানালেন জেলা শাসক ওয়াই রত্নাকর রাও। জেলাশাসকের দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে গঙ্গাসাগর মেলার তথ্যপুস্তিকা প্রকাশ করে তিনি বলেন,কিছুদিন আগেই গঙ্গাসাগর পরিদর্শন করে গেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়।সাগরে বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে নিরাপত্তা সহ সবরকম পরিস্থিতির জন্যই এবার বিশেষ উদ্যোগ  নিয়েছে রাজ্য সরকার।মেলায় আগত পুণ্যার্থীদের যাবতীয় পরিষেবা সঠিক ভাবে দেবার জন্য বিভিন্ন দপ্তর মিলিয়ে বরাদ্দ করা হয়েছে প্রায় ৭০ কোটি টাকা।
প্রশাসন সূত্রে জানা গেছে,এই বছর পুণ্যার্থীদের জন্য তীর্থসাথী ও সাগর সংযোগ নামে দুটি আশ্রয় শিবিরের পাশাপাশি ৭ হাজার শৌচাগার তৈরী করা হয়ছে। পুণ্যার্থীদের তথ্যপ্রদানের জন্য ১৪টি স্ক্রিনে ৩টি ভাষায় তথ্য সম্প্রচার করা হবে। আগের বছর দুটি বার্জ ছিল। এবার আরো দুটি অত্যাধুনিক বার্জ পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। মেডিকেল পরিষেবার জন্য রাখা হচ্ছে প্রায় ৫০টি অ্যাম্বুলেন্স। নিরাপত্তার স্বার্থে ১২৮ কিমি রাস্তার নজরদারি চালানো হবে  সিসি টিভির মাধ্যমে । জেলাশাসক জানান, বিএসএনএলের সহায়তায়  ওয়ারল্যাস ফোনের মাধ্যমে নবান্ন থেকে মেলার সংযোগ রাখা হবে।
দক্ষিন ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে ,গঙ্গাসাগর মেলায় আসা পুণ্যার্থীদের জন্য এবার ৫ লক্ষ টাকার ইনসিওরেন্স ঘোষণা করেছে রাজ্য সরকার।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});