Headlines
Loading...
ঝাড়গ্রামের বিনপুরে বিজেপি-র জনজাগরণ যাত্রা, রাহুল সিনহার কটাক্ষ মমতাকে।

ঝাড়গ্রামের বিনপুরে বিজেপি-র জনজাগরণ যাত্রা, রাহুল সিনহার কটাক্ষ মমতাকে।


ফোকাস বেঙ্গল ডেস্ক,ঝাড়গ্রাম: 'মানুষের উপর অত্যাচারের জন্য ওঁকে বদল করা হয়নি। বদল হয়েছে তৃণমূলের বখরায় কম পড়ার জন্য।'পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের পদ থেকে ভারতী ঘোষকে সরানো প্রসঙ্গে মন্তব্য বিজেপি নেতা রাহুল সিনহার। শুক্রবার ঝাড়গ্রামের বিনপুরে বিজেপি-র জনজাগরণ যাত্রা অনুষ্ঠিত হয়। দলীয় সভা থেকে এদিন রাহুল সিনহা বলেন, এরাজ্যে সরকার চালানো হচ্ছে কয়েকজন পুলিশ অফিসারের সাহায্যে। কিন্তু তাতেও ভাঙন ধরেছে। এদিন রাহুল সিনহা বলেন,ভারতী ঘোষের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন মায়ের মত। এই মা-মেয়ের মধ্যে ছাড়াছাড়ির কারণ বিজেপি নয়। কারনটা হল টাকার ভাগ। মিথ্যা কেসে ভারতী ঘোষ বহু বিজেপি কর্মীকে জেলে পাঠিয়েছেন। তখন আমরা বিচার পাইনি।অন্যদিকে রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে রাহুল সিনহা এদিন আবারও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রীর তেলেভাজা সংক্রান্ত বক্তব্যকে ঘিরে। তিনি বলেন মুখ্যমন্ত্রী জানেন এরাজ্যে তেলেভাজা ছাড়া অন্য শিল্প হবেনা।
পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের জেলাগুলিতে দলে দলে তৃণমূল কর্মীরা বিজেপিতে যোগ দিচ্ছেন বলে এদিন দাবি করেন রাহুল সিনহা। এদিনের সভায় রাহুল সিনহার সঙ্গে হাজির ছিলেন নেত্রী লকেট চ্যাটার্জী। তাঁদের হাত থেকে এদিন রানিং হাড়দা অঞ্চলের তৃণমূল পঞ্চায়েত সদস্য ঝুমা মণ্ডলের নেতৃত্বে ৫০০ জন বিজেপির দলীয় পতাকা গ্রহণ করেন। অন্যদিকে সিপি আই(এম) থেকেও  প্রায় ৬০০ কর্মী এদিনের সভায় বিজেপিতে-তে যোগদান করেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});