ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:
সিএবি আন্ত:জেলা অনুর্দ্ধ ১৬ ক্রিকেটের সেমিফাইনালে পৌঁছাল বর্ধমান ৷ বালুরঘাট স্টেডিয়ামে বর্ধমান হারাল মেদিনীপুরকে ৷ প্রথমে ব্যাট করে বর্ধমান ৪০ ওভারে সব উইকেট হারিয়ে করে ১৯১ রান ৷ দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করে ধর্মেন্দ্র যাদব ৷ জবাবে ব্যাট করতে নেমে মেদিনীপুর ৩৬ ওভারে ১১০ রানে অল আউট হয়ে যায় ৷ বর্ধমানের ব্রজেশ্বর চট্টরাজ ৪ টি উইকেট নেন ৷
গত বারের চ্যাম্পিয়ন দলকে শুভেচ্ছা জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার কর্তা পীরদাস মন্ডল, উজ্জল প্রামানিক,ক্রিকেট কোচ অশেষবন্ধু মুখার্জী, অমিতাভ ভট্টাচার্য, চন্দন সেন ৷ দলকে এবার চ্যাম্পিয়ন করতে আশাবাদী কোচ সমরচন্দ্র দাস ৷ শনিবার সেমিফাইনালে বর্ধমান মুখোমুখি হবে উত্তর দিনাজপুরের ৷

